হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে।

শেকারচির দাবি, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকের সঙ্গে আগের সংঘাতগুলোর তুলনায় এবার ইরান আরও ভালোভাবে প্রস্তুত।
তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকও রয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব আমরা নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেব।’

তিনি আরও জানান, ইরানের অসম যুদ্ধকৌশলের মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা।

তথ্যসূত্র: আল জাজিরা

  • Related Posts

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও…

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    ৪১ বছর বয়সেও যেন সময়কে হার মানাচ্ছেন লুকা মদরিচ। ইউয়েফা নেশনস লিগে চেকিয়ার বিপক্ষে গোল করে নিজেরই গড়া সর্বোচ্চ বয়সে গোল করার রেকর্ড নতুন করে লিখেছেন ক্রোয়েশিয়ার এই তারকা। চেকিয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি