রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি রাজধানী মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

তাস আরও জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আতশবাজি কারখানায় আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্থাপনা থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে।

রাশিয়ায় প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দেশটির কর্মকর্তারা অনেক সময় এসব দুর্ঘটনার জন্য নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে দায়ী করেন।
ইয়ারোস্লাভল অঞ্চলের প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, শিল্পকারখানার নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

  • Related Posts

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    রাজধানীর কোথাও খালে, কোথাও ঝিলে; কখনো ফুটপাতে, কখনো হাসপাতালের পাশে, আবার পরিত্যক্ত ভবন, নির্জন কোনো জায়গায় পড়ে থাকছে মরদেহ। কারও শরীরে মিলছে আঘাতের চিহ্ন, কারও মরদেহে পচন ধরায় মুছে যাচ্ছে…

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘জাদুকর সত্যচরণ’-এর প্রথম ঝলক। স্টারমার্ক সিনেমাজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতাকে। প্রকাশিত ফার্স্ট লুকেই মিলেছে রহস্যময়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

    বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

    জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

    জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

    মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

    মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

    ১৩০ পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

    ১৩০ পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল