দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও যশোরে।

এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। বাতাসের গতি ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

  • Related Posts

    ইসলামের মানদণ্ডে ‘ভালো বন্ধু’ কারা?

    মানুষ সামাজিক জীব, আর বন্ধু হলো মানুষের আত্মিক ছায়া। জীবনের প্রতিটি পদক্ষেপে বন্ধুত্বের প্রভাব মানুষের চিন্তা, চরিত্র এবং পরকালের গন্তব্য পর্যন্ত নির্ধারণ করে দেয়। তাই ইসলামে বন্ধু নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব…

    খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। সোমবার (৫ অক্টোবর) এ লক্ষ্যে বাংলাদেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইসলামের মানদণ্ডে ‘ভালো বন্ধু’ কারা?

    ইসলামের মানদণ্ডে ‘ভালো বন্ধু’ কারা?

    খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকান বন্ধের নতুন সময় ঘোষণা

    দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকান বন্ধের নতুন সময় ঘোষণা

    ‘কিডনি আবার গজাবে’ দালালদের দৌরাত্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

    ‘কিডনি আবার গজাবে’ দালালদের দৌরাত্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

    অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

    অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

    ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

    ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার