সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকালে দেশটির পূর্বাঞ্চলীয় শিল্প নগরী জুবাইল শহরে এ ঘটনা ঘটেছে। সোমবার সকালে সেখানে কর্মরত অপর প্রবাসী শ্রমিক রোশন আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সজিব (২৬) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। অনেক বছর ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার বিকালের দিকে সৌদি আরবের জুবাই শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, কিভাবে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে আমরা দূতাবাসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি। লাশ যথাসময়ে দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা শোকাহত পরিবারের পাশে থাকব।

  • Related Posts

    সিএমএম আদালত থেকে ফের পালাল আসামি

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে পুলিশ সদস্যের অবহেলায় শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আদালত থেকে পালিয়ে যান তিনি। এর…

    মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

    জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্য রাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই ২২ দিন প্রতি জেলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সিএমএম আদালত থেকে ফের পালাল আসামি

    সিএমএম আদালত থেকে ফের পালাল আসামি

    মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

    মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

    যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

    যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

    সংসার টিকিয়ে রাখতে রাশমিকা মান্দানা যে কৌশলের কথা বললেন

    সংসার টিকিয়ে রাখতে রাশমিকা মান্দানা যে কৌশলের কথা বললেন

    টাকা না দেওয়ায় মিলল না ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

    টাকা না দেওয়ায় মিলল না ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

    চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

    চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে