অক্টোবরে দুই দফায় নতুন পণ্য আনতে পারে অ্যাপল, নজরে ম্যাকবুক আল্ট্রা

অক্টোবরে দুই দফায় নতুন পণ্য ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। সম্ভাব্য তালিকায় রয়েছে নতুন ম্যাক, হোমপড মিনি, অ্যাপল টিভি ও আইপ্যাড মিনি। তবে পণ্যের সম্পূর্ণ তালিকা কিংবা তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমরসের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবরের দিকে স্মার্ট হোম পণ্য উন্মোচন করতে পারে অ্যাপল। এরপর মাসের শেষ সপ্তাহে আসতে পারে আরও কিছু পণ্যের ঘোষণা।

ব্লুমবার্গের মার্ক গারম্যানও সম্প্রতি একই ধরনের তথ্য দিয়েছেন। তার দাবি, ১৩ অক্টোবর পর্দাযুক্ত নতুন স্মার্ট হোম হাব, হোমপড মিনির হালনাগাদ সংস্করণ এবং নতুন অ্যাপল টিভি ফোরকে আসতে পারে।

তবে এসব পণ্য আলাদা অনুষ্ঠানে উন্মোচন করা হবে কি না, তা স্পষ্ট নয়। ভিডিও ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও ঘোষণা আসতে পারে। অতীতে দুই পদ্ধতিই ব্যবহার করেছে অ্যাপল।

মাসের শেষ দফার ঘোষণায় গুরুত্ব পেতে পারে নতুন ম্যাক। আলোচনায় রয়েছে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলা ম্যাকবুক আল্ট্রা মডেলগুলো। এগুলোতে ওএলইডি পর্দা এবং আরও পাতলা ও হালকা নকশা থাকতে পারে। এম৬ চিপযুক্ত ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আইম্যাকও আসতে পারে।

অ্যাপল অবশ্য আলাদাভাবে নিশ্চিত করেছে, অক্টোবরের শেষ দিকে এম৫ আল্ট্রা চিপের উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাক স্টুডিও আসছে। এতে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট র‍্যাম থাকবে। তবে এটি শেষ সপ্তাহের সম্ভাব্য ঘোষণার অংশ হবে কি না, জানা যায়নি।

এ মাসে নতুন আইপ্যাড মিনিও আসতে পারে। এতে ওএলইডি পর্দা, এ২০ প্রো চিপ, আড়াআড়িভাবে ব্যবহারের উপযোগী সামনের ক্যামেরা এবং নতুনভাবে সাজানো স্পিকার ব্যবস্থা থাকার কথা। আইপ্যাড মিনির ঘোষণার সময়ও অনিশ্চিত। এটি স্মার্ট হোম পণ্যের সঙ্গে, মাসের শেষ সপ্তাহে কিংবা আলাদাভাবে উন্মোচিত হতে পারে। এসব প্রস্তুতির পাশাপাশি ২৩ অক্টোবর আইফোন ডুও বিক্রি শুরুর প্রস্তুতিও নিচ্ছে অ্যাপল।

  • Related Posts

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল…

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার জন্য দেওয়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    ‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকে দেশের বাজারে স্বর্ণের ভরি

    আজকের নামাজের সময়সূচি, ৮ অক্টোবর ২০২৬

    আজকের নামাজের সময়সূচি, ৮ অক্টোবর ২০২৬

    সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

    সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার