দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে। শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

  • Related Posts

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। রিতু মনির দায়িত্বশীল ব্যাটিংয়ে…

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। হামলায় একটি যাত্রীবাহী বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর রিয়াদগামী ফ্লাইট স্থগিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    আজ বিশ্ব ডিম দিবস

    আজ বিশ্ব ডিম দিবস