বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশিদের বিদেশে ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা নগদায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় অনুমোদিত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্যাশ বিক্রি করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করে।

পরে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্যানুযায়ী, পূর্বে অনুমোদিত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে একবারে সর্বোচ্চ দুই হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করার সীমা নির্ধারিত ছিল। নতুন এই নির্দেশনার ফলে নির্ধারিত সীমার মধ্য থেকে মার্কিন ডলার ক্রয়ের জন্য গ্রাহকদের আর ব্যাংকে যেতে হবে না, যা বিদেশগামীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাৎসরিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ গ্রাহকদের চাহিদা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধা বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী সাধারণ মানুষের লেনদেন সহজ করতে এবং বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট প্রক্রিয়া অধিকতর সুবিধাজনক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Related Posts

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    বলিউড অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি অশালীন ও আপত্তিজনক কনটেন্ট ইন্টারনেট থেকে সরানোর দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অনলাইন…

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। রিতু মনির দায়িত্বশীল ব্যাটিংয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন