বিশ্ববাজারে কমল তেলের দাম

রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম এখনো চড়া রয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ ডলার ৩৫ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ ডলার ৫৫ সেন্টে।
বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে তেলের দাম সামনে কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহের ওপর।

  • Related Posts

    সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট। তাই বাইরে বের হওয়ার…

    আজকের নামাজের সময়সূচি

    সোমবার (১৯ অক্টোবর), ৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- ফজর- ০৪:৪১ মিনিট যোহর- ১১:৪৯ মিনিট আসর- ০৩:৫৭…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    প্রতিমন্ত্রী ইশরাক দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন

    প্রতিমন্ত্রী ইশরাক দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন

    টিভির পর্দায় আজকের যত খেলা

    টিভির পর্দায় আজকের যত খেলা

    জেনে নিন সকালে জিরা পানি পানের উপকারিতা

    জেনে নিন সকালে জিরা পানি পানের উপকারিতা

    আজ সারা দেশে স্বর্ণের দোকান বন্ধ থাকবে

    আজ সারা দেশে  স্বর্ণের দোকান বন্ধ থাকবে