৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ কড়া পদক্ষেপ নিল মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।
এর মাধ্যমে বিশ্বের অন্যতম দুই শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের মধ্যকার লড়াই নতুন মোড় নিল।

ব্লুমবার্গ ল’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) থেকে মেটা এই নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু করেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম—এই সাতটি দেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে টিকটক সংক্রান্ত বিজ্ঞাপন ব্লক করা হয়েছে।

নিষেধাজ্ঞাটি কেবল সরাসরি বাইটড্যান্সের কেনা বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যেসব তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারা টিকটক বা বাইটড্যান্সের অন্যান্য অ্যাপের প্রমোশন চালাচ্ছিলেন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
এমন সিদ্ধান্তকে মেটার মুখপাত্র ক্রিস সগ্রো স্বাভাবিক প্রতিযোগিতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিজ্ঞাপন প্রচার করতে মেটা বাধ্য নয়।

মূলত ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটরদের মনোযোগ, বিজ্ঞাপনের বাজেট এবং শর্ট-ভিডিও দেখার সময়ের দখল নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মধ্যে দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

এর আগে গত মাসের শেষ দিকে টিকটকও প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছিল। সে সময় টিকটক ব্যবহারকারীদের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামের সরাসরি লিংক সরিয়ে নেয়, যার ফলে টিকটক থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার প্রক্রিয়াটি কিছুটা কঠিন হয়ে পড়েছিল।

বিশ্লেষকদের মতে, মেটার এই কঠোর সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট বাজারগুলোতে নতুন দর্শক বা ব্যবহারকারী টানার ক্ষেত্রে টিকটকের জন্য বিজ্ঞাপন প্রচার করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তবে এই নিষেধাজ্ঞার পর দুই প্রতিষ্ঠানের তরফ থেকে পরবর্তীতে আর কোনো পালটা ব্যবস্থার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

  • Related Posts

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি কর্মীদের জন্য হঠাৎ বড় এক দুশ্চিন্তার খবর এল। দেশটিতে যারা বিভিন্ন কাজ করছেন, তাদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট নবায়নের পুরনো ও সহজ নিয়মটি বদলে ফেলা হয়েছে।…

    হরমুজে বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ডুবে গেছে আড়াই হাজার কনটেইনারবাহী একটি জাহাজ। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অনুমোদনহীন ও বিপজ্জনক নৌপথ দিয়ে প্রণালিটি অতিক্রমের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    হরমুজে বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হরমুজে  বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    যেসব অভ্যাস স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায়

    যেসব অভ্যাস স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায়

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু

    আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু