কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

উন্নত জীবন ও পড়াশোনার মানের খোঁজে প্রতিবছরই বহু শিক্ষার্থী পাড়ি জমান বিদেশে। এর মধ্যে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে সবসময়ই বেশি থাকে।

যারা কানাডায় পড়াশোনা করতে চান, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ—অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ (ওজিএস)। ইতোমধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কানাডার অন্টারিও প্রদেশের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে যারা মাস্টার্স বা পিএইচডি করতে চান, তাদের উচ্চশিক্ষা ও গবেষণার পথ সুগম করতেই এই বৃত্তি দেওয়া হয়।

প্রদেশটির অন্যতম মর্যাদাপূর্ণ এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো গবেষণা ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক মানের পরিবেশে গবেষণার দক্ষতা বাড়াতে এবং নিজেদের পেশাগত মান উন্নত করার সুযোগ পান।

বৃত্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে

অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন—

পরপর দুই স্টাডি টার্মের জন্য ১০ হাজার কানাডিয়ান ডলার।

পরপর তিন স্টাডি টার্মের জন্য ১৫ হাজার কানাডিয়ান ডলার।

শিক্ষাগত কৃতিত্বের স্বীকৃতি।

গবেষণায় পূর্ণ মনোযোগ দেওয়ার সুযোগ।

আন্তর্জাতিক গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ।

একাডেমিক ও পেশাগত প্রোফাইল সমৃদ্ধ করার সুযোগ।

কানাডায় ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা বাড়ানোর সুযোগ।

বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশে ব্যক্তিগত ও পেশাগত বিকাশের সুযোগ।
যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে

অন্টারিও প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—

১. ব্রক ইউনিভার্সিটি

২. কার্লটন ইউনিভার্সিটি

৩. ইউনিভার্সিটি অব গুয়েলফ

৪. লেকহেড ইউনিভার্সিটি

৫. লরেনশিয়ান ইউনিভার্সিটি

৬. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি

৭. নিপিসিং ইউনিভার্সিটি

৮. ওসিএডি ইউনিভার্সিটি

৯. অন্টারিও টেক ইউনিভার্সিটি

১০. ইউনিভার্সিটি অব অটোয়া

১১. কুইন্স ইউনিভার্সিটি

১২. টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

১৩. ইউনিভার্সিটি অব টরন্টো

১৪. ট্রেন্ট ইউনিভার্সিটি

১৫. ইউনিভার্সিটি অব ওয়াটারলু

১৬. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি

১৭. উইলফ্রিড লরিয়ার ইউনিভার্সিটি

১৮. ইউনিভার্সিটি অব উইন্ডসর

১৯. ইয়র্ক ইউনিভার্সিটি।

আবেদনের যোগ্যতা

এ বৃত্তির জন্য আবেদন করতে হলে অংশগ্রহণকারী কোনো অন্টারিও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে অথবা ভর্তির পরিকল্পনা থাকতে হবে। বৃত্তি চলাকালে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকাও বাধ্যতামূলক। এ ছাড়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নির্ধারিত ন্যূনতম জিপিএ এবং অন্যান্য একাডেমিক শর্ত পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে অতিরিক্ত শর্ত থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওজিএস-সংক্রান্ত নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।

আবেদনে যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

পূরণ করা অনলাইন আবেদনপত্র।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
দুটি সুপারিশপত্র।
বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র।
জীবনবৃত্তান্ত (সিভি)।
মোটিভেশন লেটার বা ব্যক্তিগত উদ্দেশ্যপত্র।
স্বাস্থ্য সনদ।
আবেদন করবেন যেভাবে

প্রথমে পছন্দের বিষয় ও প্রোগ্রাম অনুযায়ী অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ওয়েবপেজে যেতে হবে। সেখানে বৃত্তির আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের শেষ সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। তাই আবেদন জমা দেয়ার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি দেখে নেওয়া জরুরি।

  • Related Posts

    আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ​শুক্রবার…

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে মারা গেছেন

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা  আরজে মিতে মারা গেছেন

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ