আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আক্ষেপটা সেই লিটন দাসই ঘোচালেন। আবুধাবি টেস্টে বাংলাদেশকে সেঞ্চুরির আশা দেখিয়েছেন অন্তত ৪ জন। কিন্তু সে আশা পূরণ করতে পারেননি কেউই। পারলেন লিটন দাস। অনেকটা ওয়ানডে মেজাজে করলেন সেঞ্চুরি। আর তাতেই রেকর্ডের পাতায় মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেললেন তিনি।
তৃতীয় দিন বিকালে মুশফিকের বিদায়ের পর উইকেটে এসেছিলেন তিনি। এসেই নাজমুল হোসেন শান্ত আর হাসান মাহমুদকে বিদায় নিতে দেখেন। ১১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বাংলাদেশও খানিকটা বিপাকে পড়ে গিয়েছিল।

সেখান থেকে তিনি দলের ইনিংস টেনেছেন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে। শুরুতে খানিকটা ভাগ্যের সহায়তা পেয়েছেন বৈকি। কায়েস আহমেদের বলে দুবার ক্যাচ তুলে দিয়েও রক্ষা পেয়েছেন। দুটি ‘জীবন’ পাওয়ার ফায়দাটা ভালোভাবেই তুলেছেন তিনি। ওয়ানডে মেজাজে খেলতে থাকেন প্রথম সেশন থেকেই।

প্রথম সেশনে ফিফটি ছুঁয়ে ফেলেছিলেন। তার আগে পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৯০০০ রানের মাইলফলকও। সেশন যখন শেষ করলেন, তখন সেঞ্চুরির জন্য তার প্রয়োজন ছিল ১৯ রান। সে রানটা তুলতে দ্বিতীয় সেশনে তিনি বল খেললেন মোটে ১৯টি। তাতেই তিনি পৌঁছে যান ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে। সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে।

চলতি বছর প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে মে মাসে তিনি পাকিস্তানের বিপক্ষে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। এরপর আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেলেন।

তাতে একটা রেকর্ডের পাতায় মোহাম্মদ আশরাফুলকেও পেছনে ফেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ৬ সেঞ্চুরি নিয়ে তিনি আশরাফুলের সঙ্গে মিলে যৌথভাবে ছিলেন ৫ নম্বরে। আজকের এই সেঞ্চুরিতে এককভাবে পাঁচে উঠে এলেন লিটন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে অবশ্য আরও কিছু দূর এগোতে হবে তাকে। মুশফিকুর রহিমের সেঞ্চুরি ১৪টি, দুইয়ে থাকা মমিনুল হকের সেঞ্চুরি ১৩টি। তিনে আছেন তামিম ইকবাল, তার সেঞ্চুরি ১০টি; ৯টি সেঞ্চুরি নিয়ে চারে আছেন নাজমুল হোসেন শান্ত। ৭ সেঞ্চুরি নিয়ে এরপরই এখন অবস্থান লিটনের।

  • Related Posts

    আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ​শুক্রবার…

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে মারা গেছেন

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা  আরজে মিতে মারা গেছেন

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ