জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেল নৌপুলিশের স্পিডবোট

চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌপুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান হারিয়ে গেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌপুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিশবিরোধী অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান হারিয়ে গেছে।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগানটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

এদিকে মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদর নৌপুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেফতার হয়েছেন। বাকি চারজনকে অন্যান্য ফাঁড়ির অভিযানে গ্রেফতার করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

অন্যদিকে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • Related Posts

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আসুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে। বন্ধ থাকে…

    আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা

    কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা

    আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

    আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

    অক্টোবরের প্রথম ১১ দিনে এলো ১৪ হাজার ৩৪১ কোটি টাকার রেমিট্যান্স

    অক্টোবরের প্রথম ১১ দিনে এলো ১৪ হাজার ৩৪১ কোটি টাকার রেমিট্যান্স

    আজ যেমন থাকবে রাজধানী ঢাকা ও আশপাশের আবহাওয়া

    আজ যেমন থাকবে রাজধানী ঢাকা ও আশপাশের আবহাওয়া