জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেল নৌপুলিশের স্পিডবোট

চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌপুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান হারিয়ে গেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌপুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিশবিরোধী অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান হারিয়ে গেছে।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগানটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

এদিকে মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদর নৌপুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেফতার হয়েছেন। বাকি চারজনকে অন্যান্য ফাঁড়ির অভিযানে গ্রেফতার করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

অন্যদিকে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • Related Posts

    আজকের নামাজের সময়সূচি

    মঙ্গলবার (১৩ অক্টোবর), ২৮ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- ফজর- ০৪:৩৯ মিনিট জোহর- ১১:৪৯ মিনিট আসর- ০৩:৫৭…

    নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী

    বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালীর ঝুলিতে যুক্ত হলো সেরা গীতিকারের পুরস্কার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। কোনো বিনোদনমূলক প্ল্যাটফর্ম থেকে এটিই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী

    নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা গীতিকারের সম্মাননা পেলেন হুমায়ূন কবীর ঢালী

    শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

    শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

    ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

    ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

    জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেল নৌপুলিশের স্পিডবোট

    জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গেল নৌপুলিশের স্পিডবোট

    অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

    অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা