আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে আগেভাগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

  • Related Posts

    আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ​শুক্রবার…

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে মারা গেছেন

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা  আরজে মিতে মারা গেছেন

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ১৩ অক্টোবর ২০২৬

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ