দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম বাড়ানো হবে। পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করা হবে।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকার চারটি জোনে মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোন বা চট্টগ্রামে ৬৩টি, পশ্চিম জোন বা মোংলায় ১৪৪টি এবং দক্ষিণ জোন বা ভোলায় ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধ রাখা, নৌযানে থাকা সবার লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের স্থানে নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।

কোস্ট গার্ড জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে সংস্থাটির জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • Related Posts

    বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক…

    সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন আশ্বাস দিলেও দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

    সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

    সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আরও ১০ জনের মৃত্যু