শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

পরিবারের সঙ্গে সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা করতে বের হয় অনেকে। কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিয়ে বের হয়ে গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়।
তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকা মার্কেটসমূহ

শুক্রবার পুরান ঢাকা ও সংলগ্ন এলাকার বেশ কিছু প্রধান মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে- আজিমপুর সুপারমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

ব্যবসায়িক সুবিধার জন্য পুরো এলাকাজুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার তালিকায় রয়েছে- বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

সামরিক জাদুঘর (বিজয় সরণি)

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)

আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রাখা হয়। তবে শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি পরিদর্শনের সুযোগ রয়েছে।

  • Related Posts

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার

    হান্সি ফ্লিকের বার্সেলোনা শনিবার রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া বেটিস এই ম্যাচে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। এই জয়ে লা লিগার শীর্ষে বার্সার লিড আবার পাঁচ…

    মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

    ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে একটি ট্রাক। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভির শনিবার (১৭ অক্টোবর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার

    মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

    মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

    আজকের খেলা: ১৮ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ১৮ অক্টোবর ২০২৬

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল