নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানান তিনি।

এসআই আলমগীর আরও জানান, দুর্ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন। আর নিহত অন্যরা বাসের যাত্রী বলে জানা গেছে।

  • Related Posts

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    নতুন প্রেমে পড়েছেন জেনিফার লোপেজ? সম্প্রতি সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার নাম জড়িয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই হলিউডের বিনোদন সংবাদমাধ্যম…

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    ফ্রান্সের পর এবার জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে গ্রিসের রাজধানী এথেন্সের রাজপথে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক। ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের অংশ হিসেবেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    কোন ত্বকের জন্য কেমন ধরনের প্রসাধনী

    কোন ত্বকের জন্য কেমন ধরনের প্রসাধনী

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ