আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের ভবনসমূহে ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ হ্রাস এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন।

দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এ পর্যন্ত এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যারা দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রমের আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রমের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

  • Related Posts

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    ১. প্রিয় নবীজি (সা.) একবার মসজিদে নববিতে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় এক সাহাবী এসে বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! অনাবৃষ্টি ও তীব্র দুর্ভিক্ষে রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের গবাদি পশুগুলো…

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হওয়ার পরও ম্যাচ বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বাংলাদেশেও সাইবার সতর্কতা জারি

    পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বাংলাদেশেও সাইবার সতর্কতা জারি

    নারী হ্যান্ডবলে রানার্সআপ বাংলাদেশ

    নারী হ্যান্ডবলে রানার্সআপ বাংলাদেশ

    জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

    জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

    কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

    কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান