৪-১ গোলের ব্যবধানে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

সময়টা যেন ভালো যাচ্ছে না তিনবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার চ্যাম্পিয়নস লিগে ইতালির উদীয়মান ক্লাব কোমোর কাছে ৪-১ ব্যবধানে হেরেছে মাইকেল ক্যারিকের দল। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ইউনাইটেড। বদলি খেলোয়াড় জশুয়া জিরকজি শেষ মুহূর্তে একটি গোল করায় বড় লজ্জা থেকে বেঁচে যায় দলটি।

অন্যদিকে দুই গোল ও এক গোলে সহায়তা করে কোমোর জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন প্লেমেকার নিকো পাজ।টানা ছয় ম্যাচ জয়হীন থাকার ধারা ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ক্যারিকের দল। কিন্তু লেক কোমোর মনোরম পরিবেশে তাদের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ম্যাচের দুই মিনিটের মধ্যেই গোল করে বসেন নিকো পাজ। এই গোলের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা দুই ম্যাচে শুরুর দুই মিনিটের মধ্যে গোল হজম করার অনাকাঙ্ক্ষিত রেকর্ডের অংশ হলো।

বিরতির পর ৪৯ মিনিটে পাজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আনাস্তাসিওস দুভিকাস। ৫৭ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের কার্লোস বালেবার ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পাজ। এরপর ৭৬ মিনিটে কাইকি ব্রুনোর ক্রস থেকে হেডে কোমোর হয়ে চতুর্থ গোলটি করেন জ্যাকোবো রামন। যোগ করা সময়ে আমাদ দিয়ালোর ক্রস থেকে হেডে ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন জশুয়া জির্কজি। তবে তাতে হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো লাভ হয়নি।

ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি মাত্র ষষ্ঠ ম্যাচ, যেখানে তারা তিন বা তার বেশি গোলের ব্যবধানে হেরেছে। ২০১৯ সালের এপ্রিলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পর এটিই তাদের জন্য এমন বড় ব্যবধানের প্রথম পরাজয়।

ম্যাচ হারের পর ক্যারিক ‘টিএনটি স্পোর্টস’-কে বলেন, এটি কেবল হতাশাজনকই ছিল না, তার চেয়েও বেশি কিছু। আমার মনে হয়, এর দায় সবারই নেওয়া উচিত। পুরো দল এবং পারফরম্যান্সের শতভাগ দায়ভার আমি নিচ্ছি। সব দায় আমার ওপরই বর্তায়। আমি তা পুরোপুরি মেনে নিচ্ছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ফুটবল ক্লাবের একজন সমর্থক হিসেবে আমি এই ক্লাবটিকে অনেক ভালোবাসি।এমন পারফরম্যান্স দেখাটা একেবারেই অগ্রহণযোগ্য। ইউনাইটেড এমনিতেই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্টিনেজ ক্লাবের নীতিনির্ধারকদের সমালোচনা করেছিলেন, বিশেষ করে অফ-সিজনে খেলোয়াড় নিয়োগের প্রক্রিয়া নিয়ে। যেখানে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্স সম্ভবত তার সমালোচনার মূল লক্ষ্য ছিলেন।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের অভিষেক মৌসুমে দারুণ ছন্দে থাকা কোমো তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনি-লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্ব নিয়ে সংবাদ প্রকাশের ধরন ও সম্পাদকীয় অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। স্থানীয় সময় মঙ্গলবার…

    শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

    শেরপুরের শ্রীবরদীতে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

    যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

    শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

    শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

    টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল ‘বিগ প্ল্যান’

    টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল ‘বিগ প্ল্যান’

    আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

    আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম