যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনি-লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্ব নিয়ে সংবাদ প্রকাশের ধরন ও সম্পাদকীয় অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) নিউইয়র্কে পত্রিকাটির কার্যালয়ের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ইসরাইল নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে পত্রিকাটি।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘নিউইয়র্ক টাইমস, তুমি মিথ্যাবাদী।’ তাদের হাতে থাকা একটি বড় ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করা হয় এখানে।’
বিক্ষোভকারীদের অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। তাদের কেউ কেউ ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়াহ পরেছিলেন। তারা পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় একজন ঢোল বাজিয়ে বিক্ষোভকারীদের স্লোগানে সঙ্গ দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ম্যানহাটনে অবস্থিত পত্রিকাটির ভবনের চারপাশে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডেও ইসরাইলের দখলদারত্ব অব্যাহত রয়েছে।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল নিজেদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রেখেছে। লেবানন ও জাতিসংঘের মতে, ওই এলাকায় ইসরাইলের দখলদারত্বের শামিল এবং তা যুদ্ধবিরতির কাঠামোর পরিপন্থি।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • Related Posts

    ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

    সৌদি আরব তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে আরও বড় আকারের কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে দেশটি, যা আরও দূরে আঘাত হানতে…

    কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে

    ব্যস্ত কর্মজীবনে কাজের চাপ সামলাতে গিয়ে অনেকেই সময়মতো খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুমের বিষয়ে অবহেলা করেন। কেউ দুপুরের খাবার বাদ দেন, কেউ দিনের বেশির ভাগ সময় চেয়ারে বসে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

    কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে

    কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে

    লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

    লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

    দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে

    দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে

    সরবরাহ বাড়লেও মানিকগঞ্জে কমছে না সবজির দাম

    সরবরাহ বাড়লেও মানিকগঞ্জে কমছে না সবজির দাম

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন