লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠে এই উইকেটরক্ষক-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে জায়গা ধরে রাখলেন। আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সবশেষ টেস্টে বিশ্রাম পাওয়া পেসার তাসকিন আহমেদকে ফেরানো হলো স্কোয়াডে।

আবুধাবিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে ঢুকেছেন কেবল তাসকিন।

গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে তার শিকার ছিল ৪ উইকেট। অন্যদিকে, চোটে পড়ার আগে আফগানিস্তানের বিপক্ষে লিটন দেখান ঐতিহাসিক পারফরম্যান্স। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস ও ৯ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।

সৌম্য ও খালেদ বাদ পড়েছেন ম্যাচ না খেলেই। সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সবশেষ টেস্ট ছিল গত জুনে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কিছুদিন আগে নতুন করে অস্বস্তি বোধ করেন তিনি। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের (হিপ) আশেপাশে দুর্বলতা অনুভব করেছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য থাকবে দুটি ম্যাচই জেতার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

  • Related Posts

    ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

    যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে এবারের বার্তায়। শনিবার (২৪ অক্টোবর)…

    সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

    ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

    সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

    সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

    ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

    ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

    এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

    এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

    ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো