লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠে এই উইকেটরক্ষক-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে জায়গা ধরে রাখলেন। আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সবশেষ টেস্টে বিশ্রাম পাওয়া পেসার তাসকিন আহমেদকে ফেরানো হলো স্কোয়াডে।

আবুধাবিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে ঢুকেছেন কেবল তাসকিন।

গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে তার শিকার ছিল ৪ উইকেট। অন্যদিকে, চোটে পড়ার আগে আফগানিস্তানের বিপক্ষে লিটন দেখান ঐতিহাসিক পারফরম্যান্স। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস ও ৯ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।

সৌম্য ও খালেদ বাদ পড়েছেন ম্যাচ না খেলেই। সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সবশেষ টেস্ট ছিল গত জুনে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কিছুদিন আগে নতুন করে অস্বস্তি বোধ করেন তিনি। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের (হিপ) আশেপাশে দুর্বলতা অনুভব করেছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য থাকবে দুটি ম্যাচই জেতার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

  • Related Posts

    হাম উপসর্গে গত ২৪ঘন্টায় ৮ জনের মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের…

    এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

    জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম উপসর্গে গত ২৪ঘন্টায় ৮ জনের মৃত্যু

    হাম উপসর্গে গত ২৪ঘন্টায় ৮ জনের মৃত্যু

    এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

    এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

    ছিনতাইয়ের নতুন কৌশল , বাইকারদের জন্য মৃত্যুফাঁদ

    ছিনতাইয়ের নতুন কৌশল , বাইকারদের জন্য মৃত্যুফাঁদ

    একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

    একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

    গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

    গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

    ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

    ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের