ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিশার নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চালাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।

  • Related Posts

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সাবেক সহশিল্পী বিজয়কে নিজের ‘লাকি চার্ম’ বা সৌভাগ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। একই…

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে দ্রুত সবাইকে বের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    ফের আগুন কক্সবাজারের আবাসিক হোটেলে

    সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

    সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

    মিষ্টি আলুর উপকারিতা

    মিষ্টি আলুর উপকারিতা

    বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা

    বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা

    এবার আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

    এবার আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার