ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে দর্শনা পরিবহণের যাত্রীবাহী বাসের তিন যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) দর্শনা পরিবহণের ভোরে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সফিকুল ইসলাম জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে। এ ছাড়া আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার করা তিনজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

  • Related Posts

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্কের আওতা থেকে কিছু পণ্য বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে আরও…

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এবিজি স্পোর্টস সিটি। আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেরও সাক্ষী হয়েছে এই ক্রীড়াঙ্গন। এবার সেখানে বসছে তারুণ্যের উৎসব। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত