মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

চীন ও রাশিয়ার চিকিৎসকদের একটি দল পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপন করেছে বলে জানা গেছে। রাশিয়ার মস্কোয় ১২ ঘণ্টা ধরে চলে এ অস্ত্রোপচার।
চিকিৎসকদের দাবি, কোষের টিস্যু জোড়া লাগানোর বিশেষ কৌশল ব্যবহার করে এটিই বিশ্বের প্রথম মেরুদণ্ড প্রতিস্থাপনের ঘটনা।

চীনা শল্যচিকিৎসক রেন শিয়াওপিংয়ের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

রেন জানান, রাশিয়ার স্ক্লিফোসোভস্কি রিসার্চ ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিনে অস্ত্রোপচারটি করা হয়। তিন বছর আগে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন ওই রোগী। এতে তার মেরুদণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়।
নিউ সায়েন্টিস্টের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচারে রোগীর ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডের অংশ সরিয়ে এক ‘ব্রেন-ডেড’ ব্যক্তির মেরুদণ্ডের টিস্যুর একটি অংশ প্রতিস্থাপন করা হয়। এ কাজে মাইক্রোসার্জারি পদ্ধতির পাশাপাশি পলিইথিলিন গ্লাইকোল নামের একটি পদার্থ ব্যবহার করেন চিকিৎসকরা। এ পদার্থ কোষের ঝিল্লি জোড়া লাগাতে সহায়তা করে।

রেন সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, অস্ত্রোপচারটি যৌথভাবে পরিচালনা করে চীনের গুয়াংসি ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিনের দ্বিতীয় অধিভুক্ত হাসপাতালের দল এবং রাশিয়ার চিকিৎসকরা।

গত ১৪ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এতে মোট ১২ ঘণ্টা সময় লাগে। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান রেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনও গত ১৬ অক্টোবর টেলিগ্রামে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেন। তিনি জানান, শুরুতে রোগীর সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তিনি ভালো অনুভব করছেন।

এর আগে বিশ্বের প্রথম মানবমস্তক প্রতিস্থাপনের অস্ত্রোপচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রেন শিয়াওপিং। এবার তার নেতৃত্বাধীন দলের মেরুদণ্ড প্রতিস্থাপনের এই অস্ত্রোপচার চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার পাশাপাশি এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্নও সামনে এনেছে।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্কের আওতা থেকে কিছু পণ্য বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে আরও…

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এবিজি স্পোর্টস সিটি। আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেরও সাক্ষী হয়েছে এই ক্রীড়াঙ্গন। এবার সেখানে বসছে তারুণ্যের উৎসব। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত