ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।

  • Related Posts

    ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

    ইসরাইলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকার বাসিন্দা ওই…

    টুপটুপ রিসোর্টে ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

    কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে ‘টুপটুপ’ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুড়িয়ে যাওয়া রিসোর্টে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

    ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

    টুপটুপ রিসোর্টে ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

    টুপটুপ রিসোর্টে ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

    ‘খুনি নই, প্রেমিক’-কিং শাহরুখ

    ‘খুনি নই, প্রেমিক’-কিং শাহরুখ

    সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

    সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

    ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে যেসব বিধিনিষেধ

    ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে যেসব বিধিনিষেধ