জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, শাহরুখের বিশেষ বার্তা

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি। প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাত থেকেই বাড়িটির সামনে জড়ো হন হাজারো ভক্ত। কারও হাতে ফুল, কারও হাতে প্রিয় অভিনেতার ছবি সংবলিত ব্যানার ও পোস্টার। ভক্তদের এমন অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে টানানো বিভিন্ন ব্যানার ও পোস্টারে ছিল তাঁকে ঘিরে ভক্তদের শুভেচ্ছাবার্তা। এর মধ্যে একটি পোস্টারে শাহরুখ নিজেই ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’

জন্মদিনের আনন্দ শুধু মান্নাতের আঙিনাতেই আটকে থাকেনি। শাহরুখকে শুভেচ্ছা জানাতে বিশেষ আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও। ভারতের বিভিন্ন প্রান্তে তাঁর ভক্তরা কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। অন্যদিকে, মান্নাতের সামনে বিপুলসংখ্যক মানুষের সমাগম সামাল দিতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

এবারের জন্মদিনের আয়োজনে বাড়তি উন্মাদনা তৈরি করেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’। বিশেষ এই দিনকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। রোমান্স ও অ্যাকশনের সমন্বয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও উঠে এসেছে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন সিনেমা নিয়ে প্রত্যাশা। কোনো পোস্টারে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে কিং’, আবার কোথাও ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’। অন্য একটি পোস্টারে ছিল ‘কিং একাই যথেষ্ট’ বার্তা। সিনেমার সংলাপের আদলে তৈরি এসব পোস্টারে প্রিয় অভিনেতার প্রতি ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসারই প্রতিফলন ঘটেছে।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। সময়ের সঙ্গে বয়স বেড়েছে, কিন্তু তাঁর প্রতি ভক্তদের আবেগে ভাটা পড়েনি। ৬১তম জন্মদিনেও মান্নাতের সামনে হাজারো মানুষের উপস্থিতি আবারও সেই জনপ্রিয়তারই প্রমাণ দিল।

  • Related Posts

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ…

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। এদিকে অভিজ্ঞ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা , পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

    মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা , পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

    তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

    তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে