ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আগামী রবিবারের শ্যামা পূজার ছুটি। শিক্ষাপ্রতিষ্ঠানে এই টানা তিনদিনের ছুটিকে কেন্দ্র করে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।

বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে বাড়তে থাকে পর্যটকের আগমন। শুক্রবার বিকালেও দেখা যায় অসংখ্য পর্যটকের আনাগোনা।

আগত পর্যটকেরা সৈকতের জিরো পয়েন্টের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে সমুদ্রে গা ভাসিয়েছেন ছোট-বড় ঢেউয়ের সঙ্গে। অনেকে বালু খেলায় মেতেছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

শুধু জিরো পয়েন্টেই নয়, দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের লেম্বুরবন ও চর গঙ্গামতিসহ সব পর্যটন স্পটেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। পর্যটকদের ভিড়ে হোটেল মোটেল বুকিং রয়েছে শতভাগ। বাড়তি বেচাকেনায় প্রাণচাঞ্চল্য রয়েছে ব্যাবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর আছেন পুলিশ সদস্যরা।

পর্যটক রাসেল হোসেন জানান, সৈকতে গরমও বেশি নেই, আবার তেমন শীতও লাগছে না। এ আবহাওয়ায় সৈকতের বুকে ছোট ছোট ঢেউ আঁছড়ে পড়ছে। বন্ধুরা মিলে সমুদ্রে সাঁতার কাটার অনুভূতি তাদের কাছে দারুণ লেগেছে।

পর্যটক ফরিদ-সোনিয়া দম্পতি জানান, আগামী রবিবার সন্তানের স্কুল বন্ধ রয়েছে। তাই ছুটিতে সন্তানদের নিয়ে কুয়াকাটা এসেছেন। দুইদিন থেকে সব পর্যটন স্পট ঘুরে দেখে ফিরে যাবেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হাসান বলেন, ‌‘পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা প্রতিটি পর্যটনস্পটে টুরিস্ট পুলিশ সদস্যদের মোতায়েন করেছি। পাশাপাশি, আমাদের টহল টিমও কাজ করছে। আশা করছি, পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।’

  • Related Posts

    পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দুই সদস্যকে মারধর করা হয় এবং পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত…

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৬ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

    বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

    ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

    ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

    খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

    খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

    ৮০ শতাংশ পোশাক শ্রমিকদের কাজে যোগদান

    ৮০ শতাংশ পোশাক শ্রমিকদের কাজে যোগদান