জাপানের রাজধানী টোকিওর অদূরে সমুদ্র উপকূলে শুক্রবার ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৩৯ মিনিট) দেশটির কান্টো অঞ্চলের সমুদ্র উপকূলে অপেক্ষাকৃত অগভীর এই ভূমিকম্পটি অনুভূত হয়।






