ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদনে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন। এর আগে দ্বীপের আকাশে বিমানের শব্দ শোনা গিয়েছিল বলেও জানান তারা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি, এমন প্রচারিত খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।

শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুপক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। আলোচনায় সহায়তা করতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

এর আগে শুক্রবার হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করার খবর প্রকাশ করে ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

সূত্র : রয়টার্স

  • Related Posts

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে…

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    পর্যটন ভিসার আওতা সম্প্রসারণ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও চার দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পর্যটন, ধর্মীয় কার্যক্রম, বিনোদন ও ব্যবসায়িক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

    টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

    দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

    দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    আজকের খেলা: ০৭ নভেম্বর ২০২৬

    আজকের খেলা: ০৭ নভেম্বর ২০২৬