আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার উপযোগী রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের গাড়ি রেখে দিতে হয়েছে। পরে ভ্যানগাড়িতে করে পাম্পসহ অগ্নিনির্বাপণ সরঞ্জাম ঘটনাস্থলে নিয়ে আগুন নেভাতে হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে উপজেলার তন্তর ইউনিয়নের রুশদী গ্রামের সোহাগ আলী সরদারের কাঠ ও টিনের তৈরি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি থামাতে হয়। পরে ভ্যানগাড়িতে করে পাম্পসহ প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি হতাহত হননি। তবে আগুনে বসতঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত গ্যাসের চুলায় রান্নার সময় আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, অসাবধানতাই অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ। রান্নার সময় হাতের কাছে পানি রাখতে হবে এবং রান্না শেষে চুলা জ্বালানো অবস্থায় রাখা যাবে না। পাশাপাশি বাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার পরামর্শ দেন তিনি।

  • Related Posts

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে? এমন আশঙ্কা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও অ্যামোডেই বলেছেন, এআইয়ের উন্নয়নের গতি…

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে একটি কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। কেশমের গভর্নর হোসেইন আমিরতেইমৌরি ইরানের বার্তা সংস্থা তাসনিমকে জানান, রবিবার স্থানীয় সময়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

    বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

    এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

    এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি