আজ একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল জানা যাবে, দেখবেন যেভাবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীদের অপেক্ষা কোন কলেজে তারা চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছে, সেই ফলের জন্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল দেখতে পারবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে প্রকাশিত ফলে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, তা জানা যাবে।

এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

ভর্তি ফি কত

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বা নন-এমপিও অবস্থান, বাংলা ও ইংরেজি ভার্সন এবং এলাকা অনুযায়ী এ ফি নির্ধারিত হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর বা বিভাগীয় শহরে এ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা।

জেলা পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।

জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

  • Related Posts

    তওবার সঠিক নিয়ম ও ক্ষমা লাভের গুরুত্বপূর্ণ দোয়া

    মানুষ মাত্রই ভুল করে। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায়, আবার কখনো অসতর্কতার কারণে মানুষ পাপের পথে পা বাড়ায়। কিন্তু পাপ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তার জন্য আল্লাহর…

    বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

    স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করার পর তা মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যা করেছেন এক বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় ওই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। কুয়েতের পাবলিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তওবার সঠিক নিয়ম ও ক্ষমা লাভের গুরুত্বপূর্ণ দোয়া

    তওবার সঠিক নিয়ম ও ক্ষমা লাভের গুরুত্বপূর্ণ দোয়া

    বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

    বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

    নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

    নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

    পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

    পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

    এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

    এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

    দ্রুতসময়ে মজুরি বাস্তবায়নের আশ্বাস পোশাকশিল্প মালিকদের

    দ্রুতসময়ে মজুরি বাস্তবায়নের আশ্বাস পোশাকশিল্প মালিকদের