আজ একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল জানা যাবে, দেখবেন যেভাবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীদের অপেক্ষা কোন কলেজে তারা চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছে, সেই ফলের জন্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল দেখতে পারবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে প্রকাশিত ফলে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, তা জানা যাবে।

এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

ভর্তি ফি কত

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বা নন-এমপিও অবস্থান, বাংলা ও ইংরেজি ভার্সন এবং এলাকা অনুযায়ী এ ফি নির্ধারিত হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর বা বিভাগীয় শহরে এ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা।

জেলা পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।

জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

  • Related Posts

    পিত্তথলিতে পাথর, অস্ত্রোপচার নাকি ওষুধ কোনটিতে সমাধান?

    পিত্তথলিতে পাথর হয়েছে কি না এবং এর কারণে কোনো জটিলতা তৈরি হয়েছে কি না, তা জানতে বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পরীক্ষা…

    গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

    মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিত্তথলিতে পাথর, অস্ত্রোপচার নাকি ওষুধ কোনটিতে সমাধান?

    পিত্তথলিতে পাথর, অস্ত্রোপচার নাকি ওষুধ কোনটিতে সমাধান?

    গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

    গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে