আজ কুমিল্লায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ।

জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন করা হবে।

এ কারণে ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে কাজ শেষ হতে কম বেশি সময় লাগতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

  • Related Posts

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

    মাথাব্যথা সবার একটি সাধারণ সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রেই মাথাব্যথা আপনাআপনি সেরে যায়। অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেয় না। সাধারণত মাথাব্যথা কোন গুরুতর রোগের লক্ষণও নয়। মাথাব্যথা সাধারণত ৩০ মিনিট থেকে…

    কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

    আজ ২৩ অক্টোবর। বাংলা সাহিত্যের শক্তিমান কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলীর নানাবাড়িতে জন্ম নেন তিনি। ডাকনাম ‘বাচ্চু’। বাংলা কবিতার আকাশে দীপ্তিমান এ নক্ষত্র…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

    মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

    কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

    কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার

    পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার

    আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

    আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

    জুমার দিনের আমল

    জুমার দিনের আমল

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কি আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কি  আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?