আজ যেসব এলাকায় সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে ঢাকার আশুলিয়া, সাভার ও এর আশপাশের এলাকায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর বাইরে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

  • Related Posts

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ…

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তানের লাশ মিলল জঙ্গলে

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    এনআইডির ভুল তথ্য সংশোধনে যেসব কাগজ লাগবে

    সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮

    সৌদি-হুথি যুদ্ধে ২৪ ঘণ্টায় নিহত ৬৮