আজকের আবহাওয়ার খবর

মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদী ও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

  • Related Posts

    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

    সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ১৫ হাজার ৩৯৩ জন। ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে…

    ঢাকাসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ফেব্রুয়ারির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকাসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    ঢাকাসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী জনপ্রিয় তারকা কৃতি শেঠির

    বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী  জনপ্রিয় তারকা কৃতি শেঠির

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র