ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের অন্যতম প্রধান মাধ্যম নামাজ। একজন মুমিনের জন্য এটি শুধু ফরজ ইবাদতই নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভেরও অন্যতম মাধ্যম।
তাই প্রতিদিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
• ফজর: ৪:৪৪ মিনিট (শেষ সময়: ভোর ৫:৫৭ মিনিট)
• জোহর: ১১:৪৭ মিনিট (শেষ সময়: বিকেল ৩:৫০ মিনিট)
• আসর: ৩:৫১ মিনিট (শেষ সময়: বিকেল ৫:১১ মিনিট)
• মাগরিব: ৫:৩২ মিনিট (শেষ সময়: সন্ধ্যা ৬:৪৫ মিনিট)
• এশার ৬:৪৭ মিনিট
আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে।







