কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে গোটা এলাকা। এ ঘটনায় দুপক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
আহতদের অধিকাংশকে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি এবং অন্তত তিনজনকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পূর্ব অষ্টগ্রামের আখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামের বিল মাইকশা জলমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের পর থেকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন সমর্থিত গ্রুপের লোকজনের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এর আগেও কয়েকবার এই দুগ্রুপের লোকজনের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর এ জলমহালের মাছ ধরা, নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধের জেরে এ দুগ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হলে রণক্ষেত্রে পরিণত হয় পূর্ব অষ্টগ্রামের আখড়া বাজার এলাকা। এতে আহত হয় অর্ধশতাধিক ব্যক্তি। এদের অধিকাংশকে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে এবং তিনজনকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালীন বাজারের ব্যবসায়ী এবং আশপাশের লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অষ্টগ্রাম থানার ওসি মো. রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিল মাইকশা জলমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন গ্রুপ সমর্থিত লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ দুগ্রুপের মধ্যে সৈয়দ সাঈদ আহমেদের সঙ্গে ছাত্রদলের একাংশ এবং শাহীন সমর্থিত গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখসার মেম্বার ও বিএনপি নেতা শফি আহমেদ প্রমুখ রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

  • Related Posts

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করে…

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    জীবনের নানা ঘাত-প্রতিঘাত, দুঃখ-বেদনা, দুশ্চিন্তা-হতাশা নির্জন রাতকে দুর্বিষহ করে তোলে। গভীর রাতে যখন সব কোলাহল থেমে যায়, যখন ব্যস্ত জনপদে নেমে আসে সুনসান নীরবতা, তখন মনের আঙিনায় ভিড় করে কত-শত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড