ঘুস নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

আল মামুন নামের এক এএসআইকে ১৫ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগে ঢাকার ধামরাই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেন ঐ এএসআই। পরে পরিবারের কাছে ৭০ হাজার টাকা ঘুস দাবি করেন তিনি। এ ধরনের অভিযোগে আল মামুনকে ধামরাই থানার থেকে আজ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, ওই কর্মকর্তাকে রাজারবাগ রিজার্ভ ফোর্সের ফোন বার্তায় ঢাকার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে কী অভিযোগে এই বদলি করা হয়েছে সে বিষয়ে ওসি বিস্তারিত জানাননি।

জানা যায়,সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিষাসী এলাকায় হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে সোমবার তিন পিস ইয়াবাসহ আটক করেন ধামরাই থানার এএসআই আল মামুন। পরিবারের দাবি, আটকের পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন এই এএসআই। তাকে ছেড়ে দিতে স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তার স্ত্রী ১৫ হাজার টাকা তুলে দেন ওই এএসআইকে। তবে তিনি আরও ১৫ হাজার টাকা দাবি করেন। না দিলে মামলায় ফাঁসিয়ে দিবেন বলে হুমকি দেন। নিরুপায় হয়ে তার স্ত্রী স্বজনদের সহযোগিতা কামনা করে। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে।

গণমাধ্যমে বিষয়টি জানাজানি হলে এরই জেরে ধরে গতকাল সোমবার রাতে এএসআই আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান আরও জানান, তিনি এ বিষয়ে কোনো লিখিত আদেশ পাননি। তবে মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন। তাকে ক্লোজড করা হয়েছে।

  • Related Posts

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    ১. প্রিয় নবীজি (সা.) একবার মসজিদে নববিতে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় এক সাহাবী এসে বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! অনাবৃষ্টি ও তীব্র দুর্ভিক্ষে রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের গবাদি পশুগুলো…

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হওয়ার পরও ম্যাচ বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বাংলাদেশেও সাইবার সতর্কতা জারি

    পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বাংলাদেশেও সাইবার সতর্কতা জারি

    নারী হ্যান্ডবলে রানার্সআপ বাংলাদেশ

    নারী হ্যান্ডবলে রানার্সআপ বাংলাদেশ

    জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

    জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

    কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

    কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান