জনতা ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার কবলে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকারের কবলে পড়েছে। এ রিপোর্ট লেখার সময় রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে আজকের মধ্যে ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে বলে জানিয়েছেন জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

জানা গেছে, জনতা ব্যাংকের ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হয়েছে। সেগুলো মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।

জনতা ব্যাংকের আইটি বিভাগের ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে। আশা করা যায়, আজকের মধ্যেই সচল করা সম্ভব হবে।
বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।

পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরুর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।

গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এই সতর্কবার্তার পর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়।

রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সচল ছিল।

  • Related Posts

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্কের আওতা থেকে কিছু পণ্য বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে আরও…

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এবিজি স্পোর্টস সিটি। আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেরও সাক্ষী হয়েছে এই ক্রীড়াঙ্গন। এবার সেখানে বসছে তারুণ্যের উৎসব। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত