জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানান।

অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

  • Related Posts

    তাজমীন হত্যা: সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    কুমিল্লা স্কুলছাত্রী আলোচিত জান্নাতুন তাজমীনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশের ভাষ্য, সুমন মিয়া নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করতেন। তিনি…

    সাফ চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

    ৮ বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। তবে মাঠের লড়াইয়ের আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তাজমীন হত্যা: সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    তাজমীন হত্যা: সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    সাফ চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

    সাফ চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

    সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

    সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    আজ কলকাতায় মমতার দলের বিক্ষোভ মিছিল

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে মারা গেছেন

    ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা  আরজে মিতে মারা গেছেন