টি-টোয়েন্টিতে অভিষেকের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১ হাজার ২৪ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে সতীর্থ সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এই বাঁহাতি ব্যাটার।

ম্যাচটিতে মাত্র ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১৮ বলে অর্ধশতক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।

এর আগে ১ হাজার ১৬৪ বলে ২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সূর্যকুমার যাদব। এবার তাঁকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন অভিষেক। ভারতের হয়ে এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করা অন্য ব্যাটাররা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

চলতি বছরও দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। ৩২ ম্যাচে ২৯.৭০ গড় এবং ২০৬.৫০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৯২১ রান। এ সময় একটি সেঞ্চুরির পাশাপাশি আটটি অর্ধশতক করেছেন তিনি।

ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও অনন্য উচ্চতায় পৌঁছেছেন ভারতের এই তরুণ ওপেনার। চলতি বছরে তাঁর ছক্কার সংখ্যা ৬৮, যা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।

এ ছাড়া টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ছয় ওভারে ৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব সপ্তমবারের মতো দেখিয়েছেন অভিষেক।

  • Related Posts

    প্রতিমন্ত্রী ইশরাক দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন

    জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ দুপুর ২টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া…

    টিভির পর্দায় আজকের যত খেলা

    আজ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের ২য় দিনের খেলা আছে। এছাড়া ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রংপুর সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–ঢাকা সকাল ৯–৩০…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রতিমন্ত্রী ইশরাক দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন

    প্রতিমন্ত্রী ইশরাক দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন

    টিভির পর্দায় আজকের যত খেলা

    টিভির পর্দায় আজকের যত খেলা

    জেনে নিন সকালে জিরা পানি পানের উপকারিতা

    জেনে নিন সকালে জিরা পানি পানের উপকারিতা

    আজ সারা দেশে স্বর্ণের দোকান বন্ধ থাকবে

    আজ সারা দেশে  স্বর্ণের দোকান বন্ধ থাকবে

    মাঝ আকাশে বোমাতঙ্ক,বিমানের জরুরি অবতরণ

    মাঝ আকাশে বোমাতঙ্ক,বিমানের জরুরি অবতরণ

    মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

    মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২