পাঁচতলা ভবন ধসে পড়ল দিল্লিতে

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি। সেখানে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। কেউ কেউ খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছেন।

ঘটনার পর দিল্লি ট্রাফিক পুলিশ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশ এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সবাইকে সম্ভব হলে এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং করা বা ভিড় না করার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনার মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এর এক মাসের মধ্যে ফের বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন…

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা