পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে তাদের মাটিতেই ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। অধিনায়ক সাদিয়া ইসলাম করেন ১২ রান। বিবি আয়েশার ব্যাট থেকে আসে ১৮ বলে ৭ রান।

তবে পরের দিকে ব্যাটারদের ছোট ছোট অবদানে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ এবং অদ্রিতা নওশিন করেন ৬ রান।

পাকিস্তানের হয়ে মাহনুর জাইব তিনটি উইকেট নেন। রোজিনা আকরাম পান দুটি উইকেট। আরেকজন বোলার নেন একটি উইকেট।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। দুই ওপেনার মিলে দলকে এগিয়ে নেন। রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন। অন্য ওপেনার কোমল খান ৩৯ বলে করেন ২৯ রান। তবে দুই ওপেনার ফেরার পরই পাকিস্তানের ইনিংসে ধস নামে। এরপর জোফিসান আইয়াজ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জোফিসান করেন ১২ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এছাড়া ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ৩০ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

  • Related Posts

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে কথিত অনিয়মের ঘটনায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে…

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২