বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়, বাহরাইনের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে সাবধান থাকতে হবে।

অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বিষয় এড়িয়ে চলার পরামর্শ

নির্দেশনায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা যাবে না। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।

ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে-এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ নেওয়া যাবে না। একই সঙ্গে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

  • Related Posts

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

    টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড। শনিবার রাতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাংকিংয়ে এই পরিবর্তন এসেছে। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য…

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    টানা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা। এতে তীব্র গরমের পাশাপাশি পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বিদ্যুৎ ও আইপিএস ব্যাকআপ না থাকায় অন্ধকারে ডুবে গেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে  শীর্ষে ইংল্যান্ড

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন ৭ শর্ত

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন  ৭ শর্ত

    একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে

    একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে