বিশ্বকাপের পর নেশনস লিগেও গোল মিসের মহড়ায় রোনালদো

বিশ্বকাপের পর নেশনস লিগেও প্রথম ম্যাচেও একাধিক নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে কাঙ্ক্ষিত ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার পথে লিসবনে রেফারিংয়ের হতাশাজনক সিদ্ধান্তের মুখে পড়লেন তিনি।

পর্তুগাল ও ওয়েলসের মধ্যকার নেশনস লিগের উদ্বোধনী ম্যাচে হোসে আলভালাদে স্টেডিয়ামে পর্তুগিজ তারকাকে ঘিরে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

৪১ বছর বয়সী এই স্ট্রাইকার বলটি ওয়েলসের জালে জড়াতে সক্ষম হন, এরপর গ্যালারিতে দর্শকদের মধ্যে ব্যাপক উল্লাসের জোয়ার তোলে। তবে ডোনাটাস রুমশাস-এর নেতৃত্বাধীন রেফারিং প্যানেল অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়।

আল-নাসরের এই মহাতারকার জন্য ম্যাচটি ছিল জাতীয় দলের প্রধান কোচ হোর্হে জেসুসের অধীনে তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় এবং ২২তম মিনিটে জোয়াও ফেলিক্সের নিখুঁত শটে এগিয়ে যায়। অন্যদিকে, রোনালদোর বাতিল হওয়া গোলটি ম্যাচের উত্তেজনা ও আবেগকে আরও বাড়িয়ে তোলে।

এদিন রোনালদো বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোলটি আসে রোনালদোর ক্লাব আল-নাসরের সতীর্থ জোয়াও ফেলিক্সের পা থেকে। নুনো মেন্ডেস বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের ঠিক বাইরে ফেলিক্সকে পাস দেন। ফেলিক্সের শটটি ওয়েলস অধিনায়ক বেন ডেভিসের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে পরাস্ত করে। ম্যাচের ২২তম মিনিটে এই গোলেই পর্তুগাল এগিয়ে যায়।

বিরতির পর রোনালদোর হতাশা আরও বাড়তে থাকে। রুবেন নেভেস তাকে খুব কাছ থেকে গোল করার এক দারুণ সুযোগ করে দিয়েছিলেন। এমন সুযোগ ক্যারিয়ারজুড়ে অসংখ্যবার কাজে লাগিয়েছেন রোনালদো। কিন্তু এবার তিনি বলটি গোলপোস্টের ওপর দিয়ে বাইরে মেরে বসেন। এরপরই আসে সেই মুহূর্ত, যখন তিনি ভেবেছিলেন হয়তো তার ভাগ্য অবশেষে বদলাতে চলেছে।

ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বল ধরে দ্রুত এগিয়ে গিয়ে তিনি দূরের পোস্টে শট নিয়ে গোল করেন এবং সঙ্গে সঙ্গেই তার সেই বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন করতে শুরু করেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রোনালদো অফসাইড পজিশনে থাকায় ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়।

অবশেষে ৬৭তম মিনিটে রোনালদোর পরিবর্তে গঞ্জালো রামোসকে মাঠে নামানো হয় এবং লিসবনের দর্শকরা তাকে দাঁড়িয়ে সম্মান (স্ট্যান্ডিং ওভেশন) জানান। সাতবার গোল করার চেষ্টা করেও কোনো গোল ছাড়াই তাকে মাঠ ছাড়তে হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ওয়েলসকে হারিয়ে মাঠ ছাড়ে জর্জ জেসুসের দল।

  • Related Posts

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরউচ্চ রক্তচাপ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা অনেক মানুষ উপেক্ষা করেন। তবে নিয়ন্ত্রণে না থাকলে এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের…

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মিন্টোরোডে ঢাকা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

    জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

    জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫