মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য ভুয়া কাগজপত্র তৈরির একটি চক্রে সম্পৃক্ততার অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারীকে ওই প্রতারণা চক্রের মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাতে মালয় মেইল জানিয়েছে, সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন বাণিজ্যিক এলাকার ১১টি স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে আটক হওয়া ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জনের বিরুদ্ধে বিদেশি শ্রমিকদের জন্য নথি জাল করার কথিত চক্র পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বাকি ১৬ বাংলাদেশিকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

এছাড়া অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আরও তিন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন মিয়ানমারের এবং দুজন ইন্দোনেশিয়ার নাগরিক।

‘অপস সেরকাপ’ নামে পরিচালিত এ অভিযানে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, অভিযানে জাল অস্থায়ী কর্মসংস্থান পাসের (ই-পিএলকেএস) কপি এবং ভুয়া পুলিশ প্রতিবেদনও পাওয়া গেছে।

সাইফুদ্দিন বলেন, প্রতিটি জাল কর্মসংস্থান পাশ ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভুয়া পুলিশ প্রতিবেদন ৭০ রিঙ্গিতে বিক্রি করা হত।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা নিয়ে কারসাজি এবং নথি জাল করার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করছে বলেও জানান তিনি।

  • Related Posts

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি সুবিধা পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত…

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে মঙ্গলবার। দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায় বিরোধী ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে ?

    কক্সবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা, তিনটি ড্রেজার মেশিন জব্দ

    কক্সবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা, তিনটি ড্রেজার মেশিন জব্দ

    হাম উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

    হাম উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

    গ্যাস সরবরাহ বন্ধ নয়, হ্রাস পাবে জানালো পেট্রোবাংলা

    গ্যাস সরবরাহ বন্ধ নয়, হ্রাস পাবে জানালো পেট্রোবাংলা

    সাজেক সড়কে অবরোধ চলছে ১২ দিন ধরে

    সাজেক সড়কে অবরোধ  চলছে ১২ দিন ধরে