যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার টানা ৮ ঘণ্টা জয়পুরহাটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রবিবার (১১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির জয়পুরহাট বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নেসকো জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো—বিহারীপাড়া, মহিলা কলেজ, কাপড়পটি, মৌসুমী মার্কেট, ধানমণ্ডি, ইরাক নগর, কৃষি অফিস, গোরস্তান রোড, সুফিয়ান ঠিকাদার বাড়ী, শহিদ জিয়া কলেজ, পৌর কমিউনিটি সেন্টার, পাচুর রোড, শামশুল হাজীর ডিপ, পাগলির মোড়, এতিমখানা রোড, মাদারগঞ্জ, টুকুর মোড়, শুপাড়ি ডোবা, পারুলিয়া, বামনপুর চারমাথা, হেলকুন্ডা রোডসহ তৎসংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

  • Related Posts

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    পিঠের ব্যথা এবং কিডনির ব্যথার লক্ষণগুলো অনেক সময় বেশ কাছাকাছি হয়ে থাকে, যার কারণে ডিসকমফোর্ট বা অস্বস্তির সঠিক কারণটি বোঝা কঠিন হয়ে দাঁড়াতে পারে। সাধারণ পিঠের ব্যথা সাধারণত পেশির টান,…

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ ঢাকা ও এর আশেপাশের এলাকার আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩