রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

গত সপ্তাহের তুলনায় রাজধানীতে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের দামও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছ, ডিম ও মুরগির বাজারও এখনো চড়া। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা গেছে, এখন সেগুলোই বাড়তি দামে কিনতে হচ্ছে।

সবজি বিক্রেতারা বলেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে।

  • Related Posts

    আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১…

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী – গরীবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম-পাঙ্গাসও

    রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে গরু ও খাসির মাংসের দাম কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা নিম্ন আয়ের মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে চলে গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে  শীর্ষে ইংল্যান্ড

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন ৭ শর্ত

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন  ৭ শর্ত