সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজী ফরসাল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তিনি।

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, সে বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান গাজী ফয়সাল।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুতে তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

  • Related Posts

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫…

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিন মাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে। প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়। বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে। কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?